Logo

মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ এপ্রিল, ২০২৬, ১৩:১২
মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় ইসলামিক সম্মেলনে অংশ নিতে যাওয়া ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে দেশটির কর্তৃপক্ষ। ফলে সফরের মাঝপথেই তাকে দেশে ফিরতে হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আজহারীর অতীত কিছু বক্তব্য ঘিরে বিতর্কের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে—তিনি পূর্বে অ্যাডলফ হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে উল্লেখ করেছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পরই তার সফর নিয়ে অস্ট্রেলিয়ায় সমালোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনিতে একাধিক সম্মেলনে অংশ নিতে দেশটিতে গিয়েছিলেন আজহারী। তবে মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয় এবং বর্তমানে তিনি দেশে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন।

অস্ট্রেলিয়ার এক লিবারেল সিনেটর জানিয়েছেন, আজহারীর সফর নিয়ে আগেই উদ্বেগ জানিয়েছিল একটি কমিউনিটি সংগঠন। তারা বিষয়টি মন্ত্রীসহ সংশ্লিষ্টদের নজরে আনে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অতীতে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তব্যে আজহারী ইহুদিদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন এবং তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

আজহারীর আগামী ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরায় সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। তবে ভিসা বাতিল হওয়ায় নির্ধারিত কর্মসূচি আর অনুষ্ঠিত হচ্ছে না।

সূত্র: ডেইলি মেইল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD