তেহরানসহ ইরানে একাধিক স্থানে ব্যাপক হামলা

ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে নতুন করে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) ভোরে তেহরানের পাশাপাশি আহভাজ, সিরাজ, ইস্ফাহান, কারাজ ও কেরমানশাহ শহরে হামলা চালানো হয়।
বিজ্ঞাপন
খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ভোরের এসব হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় বেসামরিক অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে।
এর মধ্যে তেহরানের একটি ওষুধ উৎপাদনকারী কারখানায় হামলা চালানো হয়েছে, যেখানে ক্যানসার রোগীদের জন্য ওষুধ তৈরি হতো। এছাড়া ইস্ফাহানের একটি স্টিল কারখানা, বন্দর আব্বাসের একটি সমুদ্রবন্দর, পূর্বাঞ্চলের বোরোজেনের একটি শিল্পপ্রতিষ্ঠান, বুশেহরের একটি আবহাওয়া কেন্দ্র এবং পশ্চিমাঞ্চলের একটি আবাসিক কমপ্লেক্সেও হামলার খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
বেসামরিক স্থাপনাগুলোর ওপর এসব হামলাকে ‘লাল রেখা’ হিসেবে দেখছে ইরান। তেহরান এ ঘটনাকে গুরুতর অপরাধ আখ্যা দিয়ে কঠোর পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে এবং এর জবাব দেওয়া হবে। তিনি বলেন, ইরান নিরস্ত্র নয় এবং আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।
সূত্র: আলজাজিরা








