Logo

ইরান যুদ্ধ থামাতে ডোনাল্ড ট্রাম্পকে পোপের আহ্বান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ এপ্রিল, ২০২৬, ১৭:৩৪
ইরান যুদ্ধ থামাতে  ডোনাল্ড ট্রাম্পকে পোপের আহ্বান
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান ইরান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও (চতুর্দশ)। তিনি সহিংসতার পথ পরিহার করে কূটনৈতিক সমাধানে ফিরে আসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ বলেন, ট্রাম্প সম্প্রতি যুদ্ধ শেষ করার কথা বলেছেন—এটি ইতিবাচক। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোবে এবং সহিংসতা কমানোর পথ খুঁজবে।

হতাহতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ জানিয়ে পোপ বলেন, যুদ্ধ শুরুকারী নেতাদের ‘রক্তমাখা হাত’ থাকলে তাদের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া এই সংঘাতের সমালোচনা করে তিনি বলেন, এতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব পড়েছে।

পোপ লিও ৫ এপ্রিল ইস্টার পর্যন্ত যুদ্ধবিরতির আহ্বান জানান। তার ভাষায়, নিহতদের মধ্যে বহু নিরীহ মানুষ ও শিশু রয়েছে। তিনি সবাইকে শান্তির জন্য একযোগে আহ্বান জানান।

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এতে ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

বর্তমান পরিস্থিতিতে ইরানে এ পর্যন্ত ১ হাজার ৩৪০ জন এবং লেবাননে ১ হাজার ২৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD