কোথায় আছেন মোজতবা খামেনি, জানালেন রুশ রাষ্ট্রদূত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে দায়িত্ব গ্রহণের পর থেকে জনসমক্ষে দেখা না যাওয়ায় নানা জল্পনা তৈরি হয়েছে। তাঁর অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা বাড়লেও এসব গুঞ্জন নাকচ করেছেন ইরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সি দেদোভ।
বিজ্ঞাপন
এক সাক্ষাৎকারে তিনি জানান, মোজতবা খামেনি বর্তমানে ইরানেই আছেন এবং বিশেষ পরিস্থিতির কারণে আপাতত জনসমক্ষে আসছেন না।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তাঁর স্থলাভিষিক্ত হন মোজতবা খামেনি। এরপরই বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়ে—হামলায় তিনি নিজেও আহত হয়েছেন বা চিকিৎসার জন্য রাশিয়ায় নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তবে এসব তথ্যকে ভিত্তিহীন বলে ইঙ্গিত দিয়েছেন রুশ রাষ্ট্রদূত।
এদিকে জনসমক্ষে অনুপস্থিত থাকলেও দেশের অভ্যন্তরে তাঁর প্রভাব বা সমর্থনে কোনো ঘাটতি দেখা যায়নি। গত এক মাসে বহু মানুষ রাস্তায় নেমে নতুন নেতার প্রতি সমর্থন জানিয়েছেন। বিশেষ করে সাম্প্রতিক পাল্টা হামলার পর এই সমর্থন আরও দৃশ্যমান হয়েছে।
সূত্র: এনডিটিভি








