Logo

যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ এপ্রিল, ২০২৬, ১৯:২৬
যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন, পারস্য উপসাগরের হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে নৌচলাচলের জন্য উন্মুক্ত না হওয়া পর্যন্ত এই প্রস্তাব বিবেচনায় নেবে না যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালী অবাধ ও নিরাপদ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র অপেক্ষা করবে না। তার ভাষায়, শর্ত পূরণ না হলে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

তবে এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাধীন কোনো সূত্র থেকেও যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD