মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি আইআরজিসির

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের একটি আধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের মধ্যাঞ্চলের আকাশে উড়ার সময় বিমানটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ এপ্রিল) ইরানি বার্তাসংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়, হামলার পর যুদ্ধবিমানটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে পাইলটের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আরেকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিমানটি এত দ্রুত ধ্বংস হয়ে যায় যে পাইলট বের হওয়ার সুযোগ পাননি বলেই ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে অবশ্য ইরানের পক্ষ থেকে করা অনুরূপ দাবিগুলো তারা অস্বীকার করেছিল।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর অঞ্চলটির আকাশসীমা নিয়ে উত্তেজনা বাড়ে। তবে সাম্প্রতিক সময়ে তেহরান কিছুটা নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে বলে ধারণা করা হচ্ছে।








