সেনাপ্রধানের পর এবার যুক্তরাষ্ট্রে অ্যাটর্নি জেনারেল বরখাস্ত

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক প্রশাসনিক রদবদলের ধারাবাহিকতায় অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২ এপ্রিল) এ সিদ্ধান্ত কার্যকর হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, বিশেষ করে প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংশ্লিষ্ট নথি প্রকাশের বিষয়টি নিয়ে বন্ডির কার্যক্রমে অসন্তোষ বাড়ছিল। একই সঙ্গে বিরোধী ও সমালোচকদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে না পারাও এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।
বরখাস্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ সাময়িকভাবে বিচার বিভাগ পরিচালনার দায়িত্ব পালন করবেন। তিনি বন্ডিকে ‘দেশপ্রেমিক’ ও ‘বিশ্বস্ত’ উল্লেখ করে তার নেতৃত্বে অপরাধ দমনে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। ভবিষ্যতে বন্ডি বেসরকারি খাতে যোগ দেবেন বলেও ইঙ্গিত দেন, তবে বিস্তারিত কিছু জানাননি।
বিজ্ঞাপন
অন্যদিকে, বন্ডি নিজের প্রতিক্রিয়ায় দায়িত্ব পালনকে জীবনের বড় সম্মান হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, আগামী এক মাসের মধ্যে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবেন।
দায়িত্ব পালনকালে বন্ডি প্রশাসনের নীতির প্রতি দৃঢ় সমর্থন দেখিয়েছিলেন। তবে বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নে সমালোচনার মুখে পড়েন তিনি। বিশেষ করে এপস্টেইন ইস্যুতে নথি প্রকাশ নিয়ে তার ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়। এ নিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ মহল এবং কিছু রিপাবলিকান নেতারাও অসন্তোষ প্রকাশ করেন।
আরও পড়ুন: ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এর আগেই হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বন্ডিকে সরানোর ইঙ্গিত দিয়েছিলেন। গত কয়েক মাস ধরেই তার প্রতি অসন্তোষ বাড়ছিল এবং বিকল্প প্রার্থী নিয়েও আলোচনা চলছিল।








