Logo

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ এপ্রিল, ২০২৬, ১০:৪৮
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এক বিবৃতিতে তারা জানায়, হামলা ঠেকাতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার চেষ্টা চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে পারস্য উপসাগরের কেশম দ্বীপের দক্ষিণাঞ্চলে একটি ‘শত্রু’ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ওই বিমানটি লক্ষ্য করে আঘাত হানা হয়।

তবে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানটি কোন দেশের, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, আঘাতের পর বিমানটি হেনগাম ও কেশম দ্বীপের মাঝামাঝি উপসাগরীয় এলাকায় বিধ্বস্ত হয়ে পড়ে।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD