মার্কিন সেনাবাহিনীর প্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত

মার্কিন সেনাবাহিনীর প্রধান জেনারেল র্যান্ডি জর্জকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই সিদ্ধান্ত নেন, যা পেন্টাগনের উচ্চপর্যায়ে চলমান বড় ধরনের পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা ও সংশ্লিষ্ট একটি সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা বিভাগকে পুনর্গঠনের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন পিট হেগসেথ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই জেনারেল ও অ্যাডমিরাল পর্যায়ে এই পরিবর্তন আনা হচ্ছে।
তবে জেনারেল র্যান্ডি জর্জকে হঠাৎ সরিয়ে দেওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। পেন্টাগন আনুষ্ঠানিকভাবে বিষয়টিকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে, যদিও তার দায়িত্বকাল শেষ হতে আরও এক বছরের বেশি সময় বাকি ছিল।








