Logo

ইরানের অর্ধেক ব্যালিস্টিক লঞ্চার এখনও অক্ষত : মার্কিন গোয়েন্দা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ এপ্রিল, ২০২৬, ১৪:৪০
ইরানের অর্ধেক ব্যালিস্টিক লঞ্চার এখনও অক্ষত : মার্কিন গোয়েন্দা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক মাস ধরে টানা হামলা চালালেও ইরানের প্রায় অর্ধেক ব্যালিস্টিক মিসাইল লঞ্চার এখনো অক্ষত আছে। মার্কিন গোয়েন্দারা এই তথ্য জানিয়েছেন। তবে কিছু লঞ্চার ব্যবহার অযোগ্য অবস্থায় থাকতে পারে, সম্ভবত মাটির গভীরে চাপা থাকার কারণে।

বিজ্ঞাপন

ইসরায়েল এর আগে দাবি করেছিল, ইরানের ৪৭০টি লঞ্চারের প্রায় ৬০ শতাংশ ধ্বংস হয়েছে। তাদের মতে, প্রায় ২০০টি লঞ্চার ধ্বংস হয়েছে, আর ৮০টি সুড়ঙ্গ বা স্টোরেজের মধ্যে আটকে আছে।

মার্কিন গোয়েন্দারা আরও জানিয়েছেন, ইরানের কাছে এখনো প্রস্তুত হাজার হাজার অ্যাটাক ড্রোন রয়েছে, যা দিয়ে দেশটি এই অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।

বিজ্ঞাপন

তবে হোয়াইট হাউজ এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য অস্বীকার করেছে। তারা বলেছে, এসব তথ্য ইরানে যৌথ হামলার সাফল্যকে ছোট দেখানোর প্রচেষ্টা মাত্র।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD