পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘর্ষের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে পাকিস্তানে। দেশটিতে বৃহস্পতিবার রাতে জ্বালানির দাম প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন
এই পরিস্থিতিতে পাকিস্তান সরকার ইসলামাবাদে আগামী ৩০ দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার আগামী ৩০ দিনের জন্য এই ব্যবস্থার জন্য ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় করবে।
জ্বালানির নতুন দাম অনুযায়ী, পেট্রোলের দাম বেড়েছে প্রায় ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পেট্রোলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৪৫৮.৪০ রুপি (প্রায় ১.৬৪ ডলার) এবং ডিজেলের দাম ৫২০.৩৫ রুপি (প্রায় ১.৮৬ ডলার)।
বিজ্ঞাপন
পাকিস্তানের জ্বালানিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের চাপ এবং ইরানের সঙ্গে চলমান সংঘর্ষের কারণে দাম বাড়ানো ছাড়া বিকল্প নেই। তিনি আরও উল্লেখ করেন, সরকার সর্বাত্মক চেষ্টা করেছে দাম আগের অবস্থায় রাখার, কিন্তু যুদ্ধ চলমান থাকায় এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে।








