Logo

কুয়েতে হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ এপ্রিল, ২০২৬, ১৮:১৩
কুয়েতে হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান
ছবি: সংগৃহীত

উপসাগরীয় দেশ কুয়েতে বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগার ও একটি তেল পরিশোধনাগারে হামলার ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। একই সঙ্গে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

শুক্রবার সংঘটিত এসব হামলার পর আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের সংশ্লিষ্টতার খবর প্রকাশিত হলেও তা সরাসরি নাকচ করেছে বিপ্লবী গার্ড।

এক বিবৃতিতে তারা দাবি করে, কুয়েতের পানি ও বিদ্যুৎ স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এ ধরনের আক্রমণকে ‘অবৈধ’ ও ‘নজিরবিহীন’ উল্লেখ করে কঠোর ভাষায় সমালোচনা করা হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড প্রতিপক্ষের দুর্বলতা ও হতাশার বহিঃপ্রকাশ। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, সেনা সদস্য এবং অধিকৃত ফিলিস্তিন অঞ্চলের ইসরায়েলি সামরিক স্থাপনাগুলো নজরদারির আওতায় রয়েছে।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD