Logo

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত, পড়েছে হরমুজ প্রণালির কাছে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ এপ্রিল, ২০২৬, ১০:১৩
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত, পড়েছে হরমুজ প্রণালির কাছে
ছবি: সংগৃহীত

ইরানের সামরিক বাহিনী শুক্রবার যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। দেশটির মধ্যাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানকে আঘাত করে নামিয়ে আনা হয়। বিমানটিতে থাকা দুজন ক্রুর মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অপরজন এখনও নিখোঁজ রয়েছেন। মার্কিন স্পেশাল ফোর্সের সেনারা তাকে উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। উদ্ধারকৃত ক্রুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

একই সময়ে পারস্য সাগরের হরমুজ প্রণালির কাছে আরেকটি মার্কিন যুদ্ধবিমান এ-১০ থান্ডারবোল্ট টু (যা ‘ওয়ার্থগ’ নামে পরিচিত) আছড়ে পড়ে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে লক্ষ্য করে আঘাত হানে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। বিমানের একমাত্র পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানটি ছোট ছোট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কার্যকরী। ধারণা করা হচ্ছে হরমুজ প্রণালিতে অভিযান চালাতে গিয়েছিল এটি।

বিজ্ঞাপন

এদিকে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভেট সংবাদমাধ্যম সিএনএনকে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে অবহিত করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এফ-১৫ যুদ্ধবিমানের একজনকে উদ্ধার করতে সমর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরজন এখনো নিখোঁজ। তিনি কি অবস্থায় আছেন সেটি কেউ জানে না।

এফ-১৫ যুদ্ধবিমানে দুজন ক্রু থাকেন। এরমধ্যে একজন পাইলট। অপরজন অস্ত্র সিস্টেম অফিসার হিসেবে কাজ করেন।

বিজ্ঞাপন

সূত্র: আনাদোলু

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD