Logo

হরমুজ প্রণালিতে ইরাকি জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৬, ১৩:০১
হরমুজ প্রণালিতে ইরাকি জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান
ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে ইরাকি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তেহরানের এ সিদ্ধান্তকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুটে তাদের নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার এক বিবৃতিতে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরাক-এর জাহাজগুলো সব ধরনের বিধিনিষেধ থেকে মুক্ত থাকবে। তবে এ নিয়ন্ত্রণ কেবল ‘শত্রু দেশগুলোর’ ক্ষেত্রে বহাল থাকবে।

ইরানের সামরিক সূত্র জানিয়েছে, তারা ইরাকের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশটির সংগ্রামকে মূল্যায়ন করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থানের কথাও তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন, তা না হলে অল্প সময়ের মধ্যেই গুরুতর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে ট্রাম্পের এই বক্তব্যকে ইরান ‘অযৌক্তিক, ভারসাম্যহীন ও অসহায় পদক্ষেপ’ হিসেবে প্রত্যাখ্যান করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর দেশটি কার্যত হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ জোরদার করে রেখেছে। এই প্রণালির মাধ্যমে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ হয়।

জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে এ পথে চলাচল কিছুটা বেড়েছে, তবে এখনও স্বাভাবিক মাত্রার তুলনায় ৯০ শতাংশ কম।

বিজ্ঞাপন

গত সপ্তাহে এই প্রণালী দিয়ে ৫৩টি জাহাজ চলাচল করেছে, যা যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ। এর আগে সংখ্যাটি ছিল ৩৬।

সম্প্রতি একটি ফরাসি কন্টেইনার জাহাজ ও একটি জাপানি মালিকানাধীন ট্যাঙ্কার এই প্রণালী অতিক্রম করেছে। সংঘাত শুরুর পর এটি আন্তর্জাতিক জাহাজ চলাচলের প্রথম দৃশ্যমান ঘটনা হিসেবে গণ্য করা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD