কলকাতায় হামলার হুমকি দিল পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতকে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে যদি ভারত কোনো ‘ভুয়া অভিযান’ চালায়, তবে পাকিস্তান পাল্টা জবাবে কলকাতায় হামলা করতে পারে।
বিজ্ঞাপন
শনিবার (৪ এপ্রিল) শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ বলেন, “ভারত যদি আবার এমন অপচেষ্টা করে, আল্লাহ চাইলে আমরা সেই হামলা কলকাতা পর্যন্ত নিতে পারি।”
তিনি আরও দাবি করেছেন, ভারত নিজেদের লোক বা পাকিস্তানি নাগরিকদের ব্যবহার করে কোনো স্থানে মরদেহ রেখে তা সন্ত্রাসী হামলা হিসেবে উপস্থাপন করতে পারে। এ ধরনের ‘ফালস-ফ্ল্যাগ অপারেশন’ করার পরিকল্পনা তাদের থাকতে পারে।
বিজ্ঞাপন
২০২৫ সালের আগস্টেও পাকিস্তানের সামরিক বাহিনী একই ধরনের সতর্কবার্তা দিয়েছিল। কলকাতা ভারতের বৃহত্তম শহরগুলোর মধ্যে একটি এবং পশ্চিমবঙ্গের রাজধানী হওয়ায় এখানে হুমকি দেওয়ায় বিষয়টি আরও গুরুতর হয়ে ওঠে।
এছাড়া আসিফ বলেন, “ভারত তখন যে অপমানের মুখোমুখি হয়েছিল, তা এখনও তাদের তাড়া করছে। বিশ্বজুড়ে এবং নিজেদের দেশে ভারতকে কটাক্ষ করা হয়, তাদের জনসংখ্যা, সম্পদ, সামরিক শক্তি ও বিমান বাহিনী সব দিক থেকেই পাকিস্তানের চেয়ে পাঁচগুণ বড়।”
বিজ্ঞাপন
পাশাপাশি পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতা করার চেষ্টা করছে। আসিফ আশা প্রকাশ করেন, পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগ আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করবে এবং চলমান উত্তেজনা কমাতে সহায়ক হবে।
সূত্র: ডন, টাইমস অব ইন্ডিয়া








