Logo

ইরান যুদ্ধ থামাতে কী আছে পাকিস্তানের শান্তি প্রস্তাবে?

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ এপ্রিল, ২০২৬, ১৯:০১
ইরান যুদ্ধ থামাতে কী আছে পাকিস্তানের শান্তি প্রস্তাবে?
ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত দ্রুত থামাতে পাকিস্তান একটি কাঠামোগত শান্তি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি দুই ধাপে পরিকল্পিত—প্রথমে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা এবং বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি পুনরায় খোলা।

বিজ্ঞাপন

সূত্রের বরাতে জানা গেছে, দ্বিতীয় ধাপে ১৫–২০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য রাখা হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান রাতভর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন। পাকিস্তান প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

ইরান জানিয়েছেন, অস্থায়ী যুদ্ধবিরতির অংশ হিসেবে তারা হরমুজ প্রণালি খোলা রাখবে না। তাদের দাবি, স্থায়ী যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র এখনও প্রস্তুত নয়। এর আগে আঞ্চলিক মধ্যস্থতাকারীরা ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন, যা চূড়ান্ত শান্তি চুক্তিতে রূপ নিতে পারে।

বিজ্ঞাপন

প্রস্তাবিত চুক্তিতে থাকতে পারে:

ইরান পারমাণবিক অস্ত্র উন্নয়ন থেকে বিরত থাকবে।

বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

বিজ্ঞাপন

বিদেশে থাকা ইরানের সম্পদ মুক্তি দেওয়া হবে।

প্রাথমিকভাবে এটি সমঝোতাস্মারক আকারে থাকবে এবং পরে চূড়ান্ত চুক্তিতে রূপান্তরিত হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, মঙ্গলবার রাত ৮টার মধ্যে চুক্তি না হলে ইরানের জ্বালানি ও পরিবহন খাতে নতুন হামলা চালানো হবে। তবে তেহরান জানিয়েছে, তারা প্রস্তাব পর্যালোচনা করবে, কিন্তু কোনও নির্দিষ্ট সময়সীমা মেনে চলবে না।

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ সতর্ক করেছেন, চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিয়ন্ত্রণ নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD