যুদ্ধের সমাপ্তি নয় ‘আঙুল ট্রিগারেই’ আছে, যা বললেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মতির পর ইরানের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছে, এটি যুদ্ধের সমাপ্তি নয়। সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সামরিক ইউনিটগুলোকে আপাতত গুলি বন্ধের নির্দেশ দিলেও সতর্ক অবস্থান বজায় রাখার বার্তা দিয়েছেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সব বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। শত্রুপক্ষ যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো পদক্ষেপ নিলে তাৎক্ষণিক পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল
এদিকে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদও একই সুরে জানিয়েছে, এই যুদ্ধবিরতি সংঘাতের ইতি টানে না। সামান্য উসকানিতেও শক্ত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে তেহরান।
বিজ্ঞাপন
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা দেন, ইরানের ওপর হামলা বন্ধ হলে দেশটি যুদ্ধবিরতিতে যাবে। পাশাপাশি দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার কথাও জানান তিনি। তবে এটি বাস্তবায়ন হবে সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় ও কারিগরি বিষয় বিবেচনায় রেখে।
অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধে ইরানের ওপর সম্ভাব্য বড় ধরনের হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এই সময়ের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধানের দিকে এগোনোর চেষ্টা চলছে।
আরও পড়ুন: যুদ্ধবিরতি চুক্তিকে বড় বিজয় বলছে ইরান
বিজ্ঞাপন
ট্রাম্প আরও উল্লেখ করেন, এই যুদ্ধবিরতি কার্যকর করতে হলে ইরানকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দ্রুত ও নিরাপদভাবে জাহাজ চলাচলের জন্য খুলে দিতে হবে। তিনি এটিকে একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের সামরিক লক্ষ্য অর্জন করেছে।








