Logo

যুদ্ধবিরতি চুক্তিকে বড় বিজয় বলছে ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল, ২০২৬, ১২:০০
যুদ্ধবিরতি চুক্তিকে বড় বিজয় বলছে ইরান
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিকে নিজেদের বড় কূটনৈতিক সাফল্য ও বিজয় হিসেবে তুলে ধরছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বক্তব্যে এমনই ইঙ্গিত মিলেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উত্থাপিত ১০ দফা দাবি মেনে নিয়েছেন—এমন দাবি করেছে রাষ্ট্রীয় টেলিভিশন। এ কারণেই তেহরান এই চুক্তিকে ‘বিজয়’ হিসেবে দেখছে।

এছাড়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে চুক্তিটিকে দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই ইরান যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছিল। ফলে পুরো আলোচনায় দেশটির অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করা হচ্ছে।

তবে এই চুক্তি নিয়ে ইসরায়েলের অবস্থান এখনো স্পষ্ট নয়। ফলে আঞ্চলিক পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যায়, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD