দুই দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

জাপানের পশ্চিম উপকূল ও কোরীয় উপদ্বীপের মধ্যবর্তী পূর্ব সাগরে দুই দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বুধবার দিনের শুরুতে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম।
বিজ্ঞাপন
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি তারা শনাক্ত করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।
আরও পড়ুন: যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের হামলা
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি এর দপ্তর থেকেও এই উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তা জনসাধারণকে জানাতে। পাশাপাশি পূর্ব সাগরে অবস্থানরত বিমান ও নৌযানের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, প্রথম দফার ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে নিক্ষেপ করা হয়, যা প্রায় ২৪০ কিলোমিটার অতিক্রম করে পূর্ব সাগরে পতিত হয়।
এর আগে মঙ্গলবার রাজধানী পিয়ংইয়ং থেকে একটি অজ্ঞাত বস্তু উৎক্ষেপণ করা হলেও তা কিছুক্ষণের মধ্যেই মাটিতে পড়ে যায়।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো উসকানিমূলক পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এদিকে চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম ইয়ো-জং সতর্ক করে বলেন, সীমান্তের ভেতরে বেসামরিক ড্রোন প্রবেশের ঘটনা উত্তেজনা বাড়াতে পারে। সেই সতর্কতার পরপরই নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটল।
সূত্র: আনাদোলু








