Logo

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে : রাশিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল, ২০২৬, ১৭:০৫
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে : রাশিয়া
ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের ফলাফলকে ‘শোচনীয় পরাজয়’ হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাখারোভা এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তার ভাষ্য অনুযায়ী, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিনা উসকানিতে একতরফা আগ্রাসী হামলা চালায় এবং শেষ পর্যন্ত তারা কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হয়েছে।

গত ২৮ তারিখ তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়। টানা প্রায় ৪০ দিনের লড়াইয়ের পর ৭ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে জানায়, তারা ইরানে হামলা বন্ধ রাখবে।

বিজ্ঞাপন

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রতিক্রিয়ায় মারিয়া ঝাখারোভা বলেন, সংঘাতের শুরুতেই রাশিয়া আগ্রাসন বন্ধ করে কূটনৈতিক পথে সমাধানের আহ্বান জানিয়েছিল। তার মতে, এই সংকটের সামরিক সমাধান সম্ভব নয়, বরং আলোচনার মাধ্যমেই স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে।

তিনি আরও বলেন, একটি কার্যকর রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়া দ্রুত শুরু করা জরুরি, যেখানে সংশ্লিষ্ট সব পক্ষের অবস্থানকে গুরুত্ব দিয়ে আলোচনার ভিত্তি তৈরি করা হবে।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD