Logo

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল, ২০২৬, ১৯:০০
ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর নতুন করে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে ওয়াশিংটন, তবে দেশটিকে আর ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়া হবে না।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে ট্রাম্প জানান, গত বছরের জুনে পারমাণবিক স্থাপনায় হামলার পর যে ইউরেনিয়াম মাটির গভীরে চাপা পড়েছে, তা ইরানের সঙ্গে সমন্বয় করে অপসারণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে ট্রাম্পের এই অবস্থানের সঙ্গে ভিন্নমত জানিয়েছে ইরান। তেহরানের দাবি, তাদের দেওয়া ১০ দফা প্রস্তাবের ভিত্তিতেই যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, যেখানে ইউরেনিয়াম মজুদ বা সমৃদ্ধকরণে বাইরের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে এবং প্রয়োজন হলে মাটির গভীরে থাকা পারমাণবিক বর্জ্য অপসারণেও যৌথভাবে পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও দাবি করেন, ইরানের পারমাণবিক অবকাঠামো এখন স্যাটেলাইট নজরদারির আওতায় রয়েছে এবং সাম্প্রতিক হামলার পর সেখানে উল্লেখযোগ্য কোনো কার্যক্রম দেখা যায়নি।

এ ছাড়া ইরানের ওপর আরোপিত বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়েও আলোচনা চলছে বলে জানান ট্রাম্প। তিনি উল্লেখ করেন, উত্থাপিত প্রস্তাবগুলোর বেশিরভাগ বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা তৈরি হয়েছে।

সূত্র: ট্রুথ সোশ্যাল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD