ইসরায়েলের ১০ মিনিটের হামলায় লেবাননে শতাধিক হতাহত

লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে আজ বুধবার সন্ধ্যার দিকে মাত্র ১০ মিনিটে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এই তৎপরতায় কয়েকশ মানুষ আহত ও নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরদ্দিন জানিয়েছেন, এত মানুষ আহত ও নিহত হয়েছেন যে হাসপাতালে রোগীদের জন্য পর্যাপ্ত জায়গা নেই। তিনি বলেন, “বৈরু এবং অন্যান্য এলাকায় হামলার ফলে হাসপাতালগুলো শহিদ ও আহত মানুষের চাপের মুখে কার্যত অচল হয়ে পড়েছে।”
প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, “ইসরায়েল এখন প্রতিরক্ষাহীন বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে। তারা যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করছে।” তিনি আরও সকল মিত্রদের আহ্বান জানান, এই আগ্রাসন বন্ধে লেবাননকে সহায়তা করতে।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক রেডক্রস জানিয়েছে, হামলার পর তারা ১০০টির বেশি অ্যাম্বুলেন্স দিয়ে আহত ও নিহতদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে এই সংঘাতের তীব্রতা আরও বৃদ্ধি করেছে।
সূত্র: আলজাজিরা








