যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছে ইরান,‘ক্ষমা’ করেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আঘাত চালাতে পারলেও তাদের প্রতি ক্ষমা প্রদর্শন করেছেন। এমন দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ। তিনি বলেন, ইরান যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছিল এবং তাই ট্রাম্প দেশটির ওপর ব্যাপক আঘাত চালানোর বদলে কূটনৈতিক সমাধান বেছে নিয়েছেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, “ইরান চাপে রাজি হয়েছে যুদ্ধবিরতিতে। যদি তারা আমাদের শর্ত মানতে অস্বীকার করত, তাহলে পরবর্তী লক্ষ্য হতো তাদের বিদ্যুৎকেন্দ্র, ব্রিজ, তেল ও জ্বালানি অবকাঠামো। এসব ধ্বংস করতে গেলে পুনর্গঠন করতে ইরানের কয়েক দশক সময় লাগত। কিন্তু তাদের সরকার বুঝতে পেরেছে যে চুক্তিই সবচেয়ে নিরাপদ পথ।”
তিনি আরও বলেন, “ইরানের পুরো অর্থনীতি ধ্বংস করার ক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে ছিল। কিন্তু তিনি ক্ষমাকে বেছে নিয়েছেন।”
বিজ্ঞাপন
এর আগে ট্রাম্প ইরানকে চুক্তি করতে এবং হরমুজ প্রণালি খুলে দিতে সময়সীমা নির্ধারণ করেছিলেন। কিন্তু সময়সীমা শেষ হওয়ার দুই ঘণ্টা আগে যুদ্ধবিরতির ঘোষণা দেন। ইরানও তা মেনে নেয়। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে কোনো হামলা চালায়নি।
সূত্র: আলজাজিরা, বিবিসি








