Logo

যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরানের তেল শোধনাগারে আবারও হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল, ২০২৬, ১৮:৪১
যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরানের তেল শোধনাগারে আবারও হামলা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ঘোষিত যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না পেরোতেই তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বুধবার (৮ এপ্রিল) ইরানের লাভান তেল শোধনাগার ও সিরি দ্বীপে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

বিজ্ঞাপন

ইরানি বার্তা সংস্থা ওয়ানার খবরে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছু সময়ের মধ্যেই লাভান দ্বীপের তেল শোধনাগারে বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

একই সময়ে সিরি দ্বীপ থেকেও বিস্ফোরণের খবর পাওয়া যায়, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, যুদ্ধবিরতি অমান্য করে মার্কিন-ইসরায়েলি বাহিনী লাভান তেল শোধনাগারে হামলা চালিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে জরুরি সেবা ও অগ্নিনির্বাপক দল কাজ করছে।

বিজ্ঞাপন

ঘটনার পর ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক বার্তা দিয়ে জানিয়েছে, যুদ্ধবিরতি মেনে চলা সব পক্ষের জন্য বাধ্যতামূলক। দেশের ওপর নতুন করে কোনো আগ্রাসন হলে তার কঠোর জবাব দেওয়া হবে।

তবে এখন পর্যন্ত এই বিস্ফোরণের দায় আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন। আলোচনার ভিত্তি হিসেবে ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে কার্যকর বলে উল্লেখ করেছিলেন তিনি।

সূত্র: ওয়ানা, প্রেস টিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD