Logo

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে স্বস্তি, স্বাগত জানালো জাতিসংঘ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল, ২০২৬, ১১:৪৭
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে স্বস্তি, স্বাগত জানালো জাতিসংঘ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস এই উদ্যোগকে সম্ভাব্য শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়, সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং যুদ্ধবিরতির শর্ত কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন মহাসচিব। এতে করে ভবিষ্যতে আরও বিস্তৃত ও স্থায়ী শান্তির পথ তৈরি হতে পারে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক মানুষের জীবন রক্ষা এবং মানবিক সংকট কমাতে সংঘাতের অবসান অত্যন্ত জরুরি।

বিজ্ঞাপন

এদিকে, মহাসচিবের ব্যক্তিগত দূত ইতোমধ্যে সংশ্লিষ্ট অঞ্চলে অবস্থান করছেন এবং স্থায়ী সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় কাজ চালিয়ে যাচ্ছেন।

যুদ্ধবিরতির ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে স্বস্তি দেখা দিলেও, এর বাস্তবায়ন ও স্থায়িত্ব নিয়ে এখনো সতর্ক নজর রাখা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD