Logo

ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকির পর যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল, ২০২৬, ১১:৩৪
ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকির পর যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের ‘সভ্যতা ধ্বংস’ করে দেওয়ার কড়া হুমকির পরও শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানে বোমাবর্ষণ ও হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যায় নির্ধারিত হামলার সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে এই সিদ্ধান্ত জানান। তিনি লেখেন, “আমি দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছি। এটি হবে একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি!”

তবে তিনি এক শর্ত জুড়ে দিয়ে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল উন্মুক্ত করে দেয়, তবেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা ইরানের কাছ থেকে ১০ দফার একটি প্রস্তাব পেয়েছি এবং আমরা মনে করি এটি আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি।

ট্রাম্পের মতে, চুক্তির পথে বড় বাধাগুলো প্রায় কেটে গেছে। তিনি বলেন, অতীতের বিরোধপূর্ণ বিষয়গুলোর প্রায় সবকটিতেই যুক্তরাষ্ট্র ও ইরান একমত হয়েছে। এই দুই সপ্তাহের সময়কাল চুক্তিটিকে চূড়ান্ত রূপ দিতে এবং সম্পন্ন করতে সহায়তা করবে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধি হিসেবে ট্রাম্প এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে বলেন, এই দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানের কাছাকাছি পৌঁছানো আমার জন্য সম্মানের। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!

সূত্র: আল জাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD