মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: ইরানের ৮ সেতুতে ইসরায়েলের হামলা

ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল, যার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দেশটির রেলপথ ও সেতুকে টার্গেট করে পরিচালিত এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি বাহিনী ইরানের অন্তত আটটি রেলপথ ও সেতুতে আঘাত হেনেছে। আইডিএফ দাবি করেছে, এসব অবকাঠামো ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহার করত।
ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, রাজধানী তেহরান ছাড়াও কারাজ, তাবরিজ, কাশান ও কোমসহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এসব হামলা চালানো হয়েছে। এসব অঞ্চলে অবস্থিত রেল অবকাঠামো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
বিজ্ঞাপন
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কেন্দ্র করে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। তিনি হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে দেওয়া আলটিমেটামের সময়সীমা দ্রুত ফুরিয়ে আসছে বলে সতর্ক করেন। একই সঙ্গে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভয়াবহ পরিণতি হতে পারে।
ট্রাম্প আরও মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন ঘটেছে এবং নতুন নেতৃত্বের মধ্যে তুলনামূলকভাবে কম কট্টরপন্থী ও বেশি বিচক্ষণ ব্যক্তির উপস্থিতি দেখা যাচ্ছে। এর ফলে ইতিবাচক কোনো সমাধানের সম্ভাবনাও তৈরি হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
সাম্প্রতিক এই হামলা ও পাল্টা হুমকির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উত্তেজনা আরও বিস্তৃত সংঘাতে রূপ নিতে পারে যদি দ্রুত কূটনৈতিক সমাধান না আসে।








