Logo

কেন ইরানে গোটা সভ্যতা ধ্বংসের ইঙ্গিত দিলেন ট্রাম্প: বিশ্লেষণ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ এপ্রিল, ২০২৬, ১৯:২৪
কেন ইরানে গোটা সভ্যতা ধ্বংসের ইঙ্গিত দিলেন ট্রাম্প: বিশ্লেষণ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনও ফিরিয়ে আনা যাবে না।” তিনি এই বার্তা দিয়েছেন নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ।

বিজ্ঞাপন

এ পোস্টকে বিশ্লেষণ করে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসান আহমাদিয়ান আল-জাজিরাকে বলেন, ট্রাম্পের এই হুমকি ইঙ্গিত করছে যে তিনি আরও ক্ষুব্ধ ও মরিয়া অবস্থায় রয়েছেন। তিনি সমস্যার সম্মুখীন এবং ইরানিদের ওপর আরও কঠোর চাপ প্রয়োগ করতে চাইছেন।

আহমাদিয়ান বলেন, “দিন দিন ট্রাম্পের সুর আরও কঠোর হয়ে উঠছে, যা ইঙ্গিত দেয় যে তার লক্ষ্য হলো ইরানিদের মন পরিবর্তন করা। যদিও তার হুমকি বাস্তবায়ন করা সম্ভব নয়, তবু তিনি দেশের ওপর আরও কঠোর আঘাত হানতে পারেন। ইরানও প্রতিক্রিয়ার প্রস্তুতি নিয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “এই পরিস্থিতি বেশ জটিল এবং যুদ্ধ শুরু হওয়ার সময় থেকেই এটি তৈরি হয়েছে। কোনো পক্ষই পূর্ণ উদ্দেশ্য অর্জন করতে পারেনি, ফলে এটি চলমান আছে।”

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD