দেশ রক্ষায় জীবন দিতে প্রস্তুত ১ কোটি ৪০ লাখ ইরানি: প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশের জন্য জীবন উৎসর্গ করতে ইতোমধ্যে প্রায় ১ কোটি ৪০ লাখ ইরানি নিবন্ধন করেছেন। তিনি নিজেও দেশ রক্ষায় জীবন দিতে প্রস্তুত বলে উল্লেখ করেন।
বিজ্ঞাপন
এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, বিপুলসংখ্যক নাগরিক স্বেচ্ছায় নিজেদের নিবন্ধন করেছেন এবং এটি দেশের প্রতি তাদের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও তিনি ইরানের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে ইরানের নেতৃত্ব দেশজুড়ে প্রতিরোধ ও জাতীয় ঐক্যের বার্তা জোরদার করছে। একই সঙ্গে সরকার দাবি করছে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দেশ রক্ষায় এগিয়ে আসছে।
বিজ্ঞাপন
এদিকে, ইরানের রেলপথ ব্যবহার না করতে সতর্ক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেনে ভ্রমণ করলে জীবনের ঝুঁকি তৈরি হতে পারে।
ফারসি ভাষায় প্রকাশিত এক বার্তায় ইসরায়েলি বাহিনী নাগরিকদের রাত ৯টা পর্যন্ত ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এতে আরও বলা হয়, রেললাইন বা ট্রেনে অবস্থান করা বিপজ্জনক হতে পারে।








