Logo

ইসরায়েলে আবারও ক্লাস্টার মিসাইল হামলা ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ এপ্রিল, ২০২৬, ১৫:০৯
ইসরায়েলে আবারও  ক্লাস্টার মিসাইল হামলা ইরানের
ছবি: সংগৃহীত

ইরান নতুন করে ক্লাস্টার মিসাইল ছুঁড়ে ইসরায়েলের মধ্যাঞ্চলকে লক্ষ্য করেছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় তারা পৌঁছে পরিস্থিতি যাচাই করেছেন।

বিজ্ঞাপন

এক উদ্ধারকারী জানিয়েছে, মিসাইলের বিস্ফোরণ রোস হাইন, রামাত হাসহারন ও মধ্য ইসরায়েলের অন্যান্য অঞ্চলে আঘাত করেছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের কারণে একটি গাড়ি উল্টে গেছে।

বর্তমানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সংবাদমাধ্যম জানিয়েছে, সর্বশেষ ছোড়া মিসাইলটি ছিল ব্যালিস্টিক মিসাইল। একই সময়ে মধ্য ইসরায়েলের পাশাপাশি ইলাতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে ইলাতের দিকে যাওয়া মিসাইলটি খালি জায়গায় পড়ে যায়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD