Logo

ইরানে ১৭টি বেসামরিক স্থাপনায় হামলা, যুদ্ধাপরাধের অভিযোগ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ এপ্রিল, ২০২৬, ১৭:১১
ইরানে ১৭টি বেসামরিক স্থাপনায় হামলা, যুদ্ধাপরাধের অভিযোগ
ছবি: সংগৃহীত

ইরানের ১৭টি বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটি ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে তারা জানায়, নিরস্ত্র সাধারণ মানুষের ওপর হামলার কোনো বৈধতা নেই এবং আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এ ধরনের হামলা স্পষ্টতই যুদ্ধাপরাধ।

এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস-এর মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, আন্তর্জাতিক আইনে বেসামরিক অবকাঠামোতে হামলা নিষিদ্ধ। কোনো স্থাপনাকে সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করা হলেও, যদি সেখানে বেসামরিক ক্ষয়ক্ষতির ঝুঁকি বেশি থাকে, তাহলে সেই হামলাও আইনের আওতায় নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞাপন

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হতে পারে।

সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয়ে উদ্বেগ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, এ নিয়ে তিনি উদ্বিগ্ন নন।

সূত্র: দ্য গার্ডিয়ান

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD