আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির শর্ত না মানলে ইরানকে আজ রাতেই একটি সভ্যতা বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে—এমন চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই হুমকি দিয়েছেন।
বিজ্ঞাপন
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প লিখেছেন, ‘‘আজ রাতেই একটি আস্ত সভ্যতা মারা যাবে; যা আর কোনোদিন ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, তবে সম্ভবত এটি হতে চলেছে। কে জানে কী হয়?’’
ট্রাম্পের এই হুঁশিয়ারি আসে এমন সময়ে, যখন তিনি তেহরানকে মঙ্গলবার পর্যন্ত সময়সীমা দিয়ে যুদ্ধবিরতির সব শর্ত পূরণে আল্টিমেটাম দিয়েছেন। এর আগে তিনি ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে দেশটিকে ‘পাথর যুগে’ পাঠানোর হুমকি দিয়েছেন।
বিজ্ঞাপন
এরপরও মার্কিন প্রেসিডেন্ট এখনো স্পষ্ট করেননি, সময়সীমা শেষ হওয়ার পর তিনি ঠিক কী পদক্ষেপ নেবেন।
সূত্র: এএফপি








