কূটনৈতিক সমাধানের পথ বন্ধ হয়ে যাচ্ছে: কাতারের সতর্কতা

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কাতার সতর্ক করে বলেছে, কূটনৈতিক সমাধানের সুযোগ দ্রুত সংকুচিত হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
বিজ্ঞাপন
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, “আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে সংঘাত পুরো অঞ্চলে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়তে পারে। দীর্ঘস্থায়ী এই সংঘাত কোনো দেশের দীর্ঘমেয়াদি স্বার্থে নয়, এবং কোনো পক্ষই শেষ পর্যন্ত বিজয়ী হবে না।”
তিনি বেসামরিক অবকাঠামো এবং জ্বালানি স্থাপনায় হামলারও সমালোচনা করেন, বলেন, “যে পক্ষই হোক, এসব লক্ষ্যবস্তুতে হামলা গ্রহণযোগ্য নয়।” পাশাপাশি হরমুজ প্রণালির বিষয়ে আল-আনসারি বলেন, “হরমুজ কোনো খাল নয়, এটি একটি প্রাকৃতিক প্রণালি, এবং সব দেশেরই এটিতে চলাচলের অধিকার রয়েছে।”
বিশ্লেষকরা মনে করছেন, কাতারের এই সতর্কবার্তা ইঙ্গিত দেয় যে দ্রুত কূটনৈতিক উদ্যোগ না নিলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত ও জটিল আকার ধারণ করতে পারে।
বিজ্ঞাপন
সূত্র: আল-জাজিরা








