এবার ইরানের ট্রেনে হামলার হুমকি ইসরায়েলের

ইরানের বেসামরিক চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম ট্রেনে হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৭ এপ্রিল) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ফার্সি ভাষার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত কেউ ট্রেনে ভ্রমণ না করুক।
বিজ্ঞাপন
আইডিএফ জানিয়েছে, “নাগরিকদের নিরাপত্তার জন্য আমরা অনুরোধ করছি, এই সময় ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকুন। রেললাইন ও ট্রেনে থাকা আপনার জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে।”
বিবিসি জানিয়েছে, ইরানে এক মাসের বেশি সময় ধরে ইন্টারনেট নেই। ফলে এই সতর্কবার্তা অনেকের কাছে পৌঁছাবে না। ইতিমধ্যেই হাজার হাজার যাত্রী সতর্কতার আগেই ট্রেনে ওঠেছেন বা স্টেশনে অবস্থান করছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, ইরান আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ক্লাস্টার মিসাইল ছুড়েছে। উদ্ধারকারীরা জানিয়েছে, রোস হাইন, রামাত হাসহারন ও মধ্য ইসরায়েলের অন্যান্য এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভিডিওতে দেখা গেছে, বোমার আঘাতে একটি গাড়িও উল্টে গেছে।
সর্বশেষ জানা অনুযায়ী, এটি ব্যালিস্টিক মিসাইল ছিল। মধ্য ইসরায়েলের পাশাপাশি ইলাতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, তবে ইলাতের দিকে যাওয়া মিসাইলটি খালি জায়গায় পড়েছে। তাত্ক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।








