Logo

ইরানের হামলায় সৌদির পেট্রোক্যামিকেল প্ল্যান্টে ভয়াবহ আগুন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ এপ্রিল, ২০২৬, ১৫:০০
ইরানের হামলায় সৌদির পেট্রোক্যামিকেল প্ল্যান্টে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

সৌদি আরবের জুবাইলের একটি পেট্রোক্যামিকেল প্ল্যান্টে মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে হামলা চালিয়েছে ইরান, যার ফলে প্ল্যান্টটিতে আগুন ধরে যায়।

বিজ্ঞাপন

বার্তাসংস্থা জানিয়েছে, জুবাইল শহরটি বিস্তৃত বাণিজ্যিক এলাকায় অবস্থিত। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের ফলে বিস্ফোরণের শব্দ খুবই তীব্র ছিল। হামলার কয়েক ঘণ্টা আগে ইরানের নিজস্ব পেট্রোক্যামিকেল প্ল্যান্টে হামলা চালিয়েছিল দখলদার ইসরায়েল। বিশ্লেষকরা মনে করছেন, এই হামলাটি প্রতিশোধমূলক হতে পারে।

জুবাইল সৌদির পূর্বাঞ্চলে অবস্থিত এবং এটি বিশ্বের অন্যতম বড় বাণিজ্যিক কেন্দ্র। এখানে লোহা, গ্যাস, পেট্রোক্যামিকেল, লুব্রিকেন্ট ওয়েল ও রাসায়নিক সার উৎপাদন হয়।

বিজ্ঞাপন

ইরানের হামলার কারণে সৌদি আরব ও বাহরাইনের মধ্যে সংযোগকারী ‘বাদশা ফাহাদ কসওয়ে’ ব্রিজটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৫ কিলোমিটার দীর্ঘ এই ব্রিজটি সৌদি আরব ও দ্বীপরাষ্ট্র বাহরাইনকে যুক্ত করে এবং এটি একমাত্র প্রধান যানবাহন সংযোগ পথ।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ব্রিজ ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি এই পদক্ষেপকে প্রভাবিত করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD