ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি গুরুতর আহত, আছেন অজ্ঞান

ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন এবং বর্তমানে জ্ঞান নেই। খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মোজতবাকে ইরানের কোম শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্ঞানহীন অবস্থায় থাকায় দেশের চলমান বিষয়গুলোতে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।
সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দারা উপসাগরীয় আরব দেশগুলোকে একটি প্রতিবেদনের মাধ্যমে অবহিত করেছেন। এতে বলা হয়েছে, মোজতবা খামেনি গুরুতর অসুস্থ এবং কোমে চিকিৎসাধীন। এই প্রতিবেদনের মাধ্যমে প্রথমবারের মতো তাঁর অবস্থান প্রকাশিত হলো।
বিজ্ঞাপন
এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলায় মোজতবার বাবা এবং সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, আলি খামেনিকে কোমে সমাহিত করার প্রস্তুতি চলছে। নিহতের এক মাসের বেশি সময় পার হলেও এখনো তার শেষকৃত্য সম্পন্ন হয়নি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইরানের কাছে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান এটি প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে, সংঘাত স্থায়ীভাবে বন্ধ করতে হবে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না, ইরানকে পুনর্গঠন করতে হবে এবং লেবাননের হিজবুল্লাহর ওপর হামলা বন্ধ করতে হবে।








