এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে ইরানকে, সেটি হতে পারে কাল রাতে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এক রাতেই ধ্বংসের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইরান নির্ধারিত সময়ের মধ্যে কোনো চুক্তি না করে, তবে তা হতে পারে আগামী রাতেই।
বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় ট্রাম্প জানিয়েছিলেন, ইরানকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ওয়াশিংটন সময় অনুযায়ী সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন না হলে দেশটি তছনছ হয়ে যেতে পারে। তবে ইরান জানিয়েছে, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি গ্রহণ করবে না; চুক্তি হলে হামলা স্থায়ীভাবে বন্ধ এবং ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে।
ট্রাম্প সংবাদ সম্মেলনে বলেন, ইরানকে গ্রহণযোগ্য চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এবং নেতারা আলোচনায় রয়েছেন। তবে একই সময়ে ইরান যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প বলেন, “পুরো দেশ এক রাতেই ধ্বংস করা হতে পারে, আর তা হতে পারে আগামী রাতেই। সময় শেষ হলে তাদের কোনো ব্রিজ বা বিদ্যুৎ কেন্দ্র থাকবে না।”
বিজ্ঞাপন
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প যদি বেসামরিক স্থাপনায় হামলার হুমকি বাস্তবায়ন করেন, তাহলে তা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।








