Logo

একদিনে ইরানকে ধ্বংসের হুমকি, ট্রাম্পের দাবি কি বাস্তবসম্মত?

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ এপ্রিল, ২০২৬, ১৫:৫১
একদিনে ইরানকে ধ্বংসের হুমকি, ট্রাম্পের দাবি কি বাস্তবসম্মত?
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে এবং চুক্তি করতে সময় বেঁধে দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি ইরান তার শর্ত না মানে, তাহলে একদিনে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ ব্রিজ ধ্বংস করা হবে।

বিজ্ঞাপন

সিএনএন এ বিষয়ে অস্ট্রেলিয়ার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ও গ্রিফিত এশিয়া ইনস্টিটিউটের ফেলো পিটার লেটনের সঙ্গে আলোচনা করেছে। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোম্বারের একটি মিশনে একসাথে ৯৬টি দুই হাজার পাউন্ডের জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক বোমা বহন করা সম্ভব। দিনে দুটি মিশন চালালে এক বিমান থেকে ১৯২টি বোমা ফেলা সম্ভব।

এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৪০টি এফ-১৫ বিমান যদি অংশ নেয়, যেগুলো একেকটি ছয়টি করে দুই হাজার পাউন্ডের বোমা বহন করতে পারে, তাহলে আরও ২৪০টি বোমা ইরানে ফেলা সম্ভব। এর অর্থ, একদিনে সর্বমোট ৩৪০টি বোমা হামলায় ব্যবহার করা যেতে পারে।

বিজ্ঞাপন

তবুও, লেটন জানান, এতগুলো বোমা ব্যবহার করেও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও ব্রিজের ব্যাপক ক্ষয় নিশ্চিত নয়। প্রতিটি বিদ্যুৎকেন্দ্র অনেক বড় এলাকা দখল করে এবং শক্ত উপকরণ দিয়ে তৈরি। তাই বড় ধরনের ধ্বংস করতে হলে অত্যন্ত সাবধানী পরিকল্পনা নিতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, “যদি কেন্দ্রের জেনারেটরগুলোকে লক্ষ্য করা যায় এবং অতিরিক্ত জেনারেটর না থাকে, তবে উল্লেখযোগ্য ক্ষয় সম্ভব।” বি-২ ছাড়াও মার্কিনিরা বি-১ এবং বি-৫২ বোম্বার ব্যবহার করতে পারে, কিন্তু একরাতে পুরো দেশ ধ্বংস করার সম্ভাবনা খুবই সীমিত।

সূত্র: সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD