Logo

কাঁধ থেকে ছোড়া মিসাইলে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ এপ্রিল, ২০২৬, ১৫:৩১
কাঁধ থেকে ছোড়া মিসাইলে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান
ছবি: সংগৃহীত

গত শুক্রবার ইরান একটি এফ-১৫ যুদ্ধবিমান কাঁধ থেকে ছোড়া মিসাইলে ধ্বংস করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছেন, ইরানি সেনারা হাতে ধরার হিট-সিকিং মিসাইল ব্যবহার করে বিমানের ইঞ্জিনে আঘাত হানে।

বিজ্ঞাপন

মার্কিন পাইলট ও ক্রু উদ্ধারে শুরু হওয়া অভিযান সহজ ছিল না। এই উদ্ধার কার্যক্রমে একটি এ-১০ যুদ্ধবিমান, দুটি এমসি-১৩০জে হারকিউলিস পরিবহন বিমান এবং অন্তত একটি হেলিকপ্টার হারিয়ে গেছে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মাত্র কয়েক হাজার ডলারের মিসাইলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কয়েকশ মিলিয়ন ডলারের বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের কাঁধ থেকে ছোড়া মিসাইলকে ‘ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম’ বা ম্যানপ্যাডস বলা হয়।

বিজ্ঞাপন

ইরানের কাছে বিভিন্ন ম্যানপ্যাডস রয়েছে, যেমন সোভিয়েত আমলের স্ট্রেলা, রাশিয়ার ইগলা এবং ইরানি প্রযুক্তিতে তৈরি মিসাইল। তবে কোন মিসাইলটি এফ-১৫ ধ্বংস করেছে তা এখনও নিশ্চিত নয়। ম্যানপ্যাডের লঞ্চ টিউব সাধারণত ৪ থেকে ৬.৫ ফুট লম্বা এবং ওজন ১২ থেকে ২৫ কেজি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD