যুদ্ধবিরতিতে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব পড়েছে। দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির খবর প্রকাশের পরই বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক প্রতিবেদনে জানা যায়, মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৫৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ১৫ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৩৫ ডলারে।
এর আগে ইরানের তেলক্ষেত্রে হামলা এবং পাল্টা প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি বন্ধের হুমকির কারণে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। যুদ্ধবিরতির ঘোষণায় সেই চাপ কিছুটা কমেছে।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, বাজারে আপাত স্বস্তি ফিরলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয়। যুদ্ধবিরতি কতটা টেকসই হবে, তা নির্ভর করছে সংশ্লিষ্ট পক্ষগুলোর পরবর্তী পদক্ষেপের ওপর। আলোচনায় এখনও মতপার্থক্য থাকায় বাজারে ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ’ অবস্থাই বজায় রয়েছে।








