ইসরায়েলি ড্রোন হামলায় আলজাজিরার সাংবাদিক নিহত

গাজা উপত্যকায় সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলি ড্রোন হামলায় আলজাজিরার এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার গাজা সিটির পশ্চিমে আল-রশিদ উপকূলীয় সড়কে চলাচলের সময় তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
নিহত সাংবাদিক মোহাম্মদ উইশাহ, যিনি আলজাজিরা মুবাশারের সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, একটি গাড়িতে করে যাওয়ার সময় ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি তার গাড়িতে আঘাত হানে। এতে মুহূর্তেই গাড়িতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার সময় তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞাপন
এ ঘটনা এমন সময় ঘটল, যখন গাজার আল-আহলি হাসপাতাল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যানবাহনেও হামলার খবর পাওয়া গেছে।
ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে বেসামরিক নাগরিকদের পাশাপাশি সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের হতাহতের ঘটনা বাড়তে থাকায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
সূত্র: আলজাজিরা








