Logo

আজকের রাশিফল : কার বাড়ছে পারিবারিক সমস্যা?

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল, ২০২৬, ১৪:৩৮
আজকের রাশিফল : কার বাড়ছে পারিবারিক সমস্যা?
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ চৈত্র কৃষ্ণা সপ্তমী তিথি। আজ পরিঘ যোগ ও শিব যোগের প্রভাব রয়েছে। চাঁদ ধনু রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতিবারটি লক্ষ্মী-নারায়ণের দিন। সকাল ৫টা ২২ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ৫৫ মিনিটে সূর্যাস্ত ঘটবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু রাশির জাতকদের দিনটি সুখকর কাটতে পারে, আবার কারো জন্য ছোট-বড় সমস্যার সম্মুখীন হতে হতে পারে।

বিজ্ঞাপন

মেষ রাশি: দীর্ঘদিন ধরে ইচ্ছা থাকা শৌখিন দ্রব্য কেনা সম্ভব হতে পারে। অহেতুক চিন্তায় উদ্বেগ বাড়তে পারে। আত্মীয়দের শত্রুতায় বিরোধের মুখোমুখি হতে পারেন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, জলবাহিত সংক্রামক রোগের ঝুঁকি আছে।

বৃষ রাশি: কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের প্রয়োজন। অযথা চিন্তা বাড়তে পারে। সংক্রামক রোগের সম্ভাবনা রয়েছে। উপার্জনের নতুন পথ খুলতে পারে। বাড়ি কেনার যোগ রয়েছে। অসাবধানতায় রক্তপাতের সম্ভাবনা।

বিজ্ঞাপন

মিথুন রাশি: সন্তানের বিষয়ে সুখবর আসতে পারে। অবিবাহিতদের বিয়ের যোগ। প্রেমের সম্পর্ক সম্ভাব্য। ঋণ সংক্রান্ত চিন্তা বাড়তে পারে। অচেনা কারও সাহায্য পেতে পারেন। কর্মসূত্রে অন্যত্র যাওয়া হতে পারে।

কর্কট রাশি: শারীরিক সমস্যা বাড়তে পারে। নিকট আত্মীয়দের সঙ্গে সম্পর্কের সমস্যা। ইলেকট্রনিক্স বা কম্পিউটার ব্যবসা লাভজনক হতে পারে। প্রেমে মনোমালিন্য হতে পারে। জনহিতকর কাজে অর্থ ব্যয়।

সিংহ রাশি: স্বাস্থ্যের বিষয়ে সাবধান। সুযোগ কাজে লাগালে সুফল পাবেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা লাভজনক হতে পারে। সংক্রামক রোগ বা এলার্জির ঝুঁকি।

বিজ্ঞাপন

কন্যা রাশি: বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা। রোগভোগ বাড়তে পারে। দাম্পত্য অশান্তি হতে পারে। কমিশন ভিত্তিক কাজে অর্থলাভ। শিক্ষায় বাধা ও নতুন ব্যবসা শুরুতে সাবধানতা প্রয়োজন।

তুলা রাশি: শৌখিন দ্রব্য, প্রসাধনী ও সুগন্ধির ব্যবসা লাভজনক। কাছাকাছি ভ্রমণ সম্ভাবনা। শিক্ষায় অগ্রগতি। বন্ধুর কাছ থেকে অর্থ সাহায্য। ব্যয় বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের দ্বন্দ্ব।

বৃশ্চিক রাশি: প্রেমে মনোমালিন্য। জীবনে নতুন ব্যক্তির আগমন। কিডনির সমস্যা হতে পারে। আইনি ঝুঁকি। ঋণ নেওয়ায় সমস্যা হতে পারে।

বিজ্ঞাপন

ধনু রাশি: অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা। কুটির শিল্প বা সৃজনশীল কাজে সফলতা। মায়ের স্বাস্থ্যের উদ্বেগ। বন্ধুর কারণে ব্যয়। নতুন কাজের সুযোগ। প্রলোভনে অর্থ ক্ষতি।

মকর রাশি: কর্মক্ষেত্রে গাফিলতি। ব্যবসা মাঝারি। কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ। ঠান্ডা লাগা সমস্যা। মায়ের স্বাস্থ্য ও ভাই-বোনের কারণে সমস্যা।

বিজ্ঞাপন

কুম্ভ রাশি: স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন। আত্মীয়ের কারণে ক্ষতির সম্ভাবনা। উত্তরাধিকার বা বৈষয়িক সম্পত্তির সমস্যা। স্পর্শকাতর বিষয়ে মন্তব্য এড়ান। বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসা লাভজনক।

মীন রাশি: পারিবারিক সমস্যা গুরুতর হতে পারে। বাধা-বিঘ্নের মধ্যেও সাফল্য। আত্মীয়ের দুঃসংবাদ। অর্থ বিনিয়োগে সুফল। সম্পত্তিগত সমস্যা সমাধান হতে পারে। ফাটকায় অর্থপ্রাপ্তি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD