পাকিস্তানে শান্তি আলোচনা নিয়ে ৪টি জরুরি বিষয়

নির্ধারিত শান্তি আলোচনার প্রাক্কালে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে এই সংলাপকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলছে। আলোচনার আগে গুরুত্বপূর্ণ চারটি বিষয় সামনে এসেছে, যা পরিস্থিতি বোঝার ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ।
বিজ্ঞাপন
১. পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা
পাকিস্তান গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইরানের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান আসিম মুনির ইরানকে “অন্যদের তুলনায় অনেক ভালো বোঝেন”।
আরও পড়ুন: ইসলামাবাদে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল
বিজ্ঞাপন
২. যুক্তরাষ্ট্রের ১০ দফা প্রস্তাব
ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে ১০ দফা প্রস্তাব পেয়েছে, এই প্রস্তাবকে তিনি “আলোচনার জন্য কার্যকর ভিত্তি” হিসেবে বর্ণনা করেছেন।
৩. ইরানের ১৫ দফা প্রস্তাবের ইঙ্গিত
বিজ্ঞাপন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একটি ১৫ দফা প্রস্তাবের কথা উল্লেখ করেছেন, যা এই সংঘাতের অবসান ঘটাতে পারে বলে মনে করছেন ট্রাম্পের প্রধান আলোচকরা।
৪. প্রস্তাব প্রকাশে অনিশ্চয়তা ও মতভেদ
কোনো প্রস্তাবই এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, যদিও উভয় পক্ষের প্রস্তাবের কিছু অংশ ফাঁস হয়েছে বলে খবর রয়েছে। তবে বিবিসির কূটনৈতিক সংবাদদাতাদের মতে, দুই পক্ষের অবস্থানের মধ্যে এখনও বড় ব্যবধান রয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, লেবাননে ইসরায়েলের হামলা শান্তি আলোচনার নিয়ে সন্দেহ সৃষ্টি করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
বুধবার দেশটির সামরিক বাহিনী লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ওই হামলায় ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
অন্যদিকে, লেবানন জানিয়েছে তারা আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসবে। ফলে একদিকে যেমন ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে, অন্যদিকে লেবানন পরিস্থিতি পুরো কূটনৈতিক প্রক্রিয়াকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
সূত্র : বিবিসি।








