Logo

বন্দর অবরোধের হুমকি ট্রাম্পের, ইরানের কড়া প্রতিক্রিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল, ২০২৬, ১৮:৩৮
বন্দর অবরোধের হুমকি ট্রাম্পের, ইরানের কড়া প্রতিক্রিয়া
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলো অবরোধের যে হুমকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, মার্কিন হুমকির মুখে ইরান কোনোভাবেই নতি স্বীকার করবে না।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনার সময় উভয় পক্ষই সমঝোতার কাছাকাছি পৌঁছেছিল। তবে আলোচনায় ইরানকে ‘সর্বোচ্চ চাপ, ধারাবাহিক শর্ত পরিবর্তন এবং অবরোধের’ মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগে ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালি ও ইরানের সমুদ্রবন্দর অবরোধের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এ ঘোষণার কিছুক্ষণ পর এক্সে দেওয়া প্রতিক্রিয়ায় ঘালিবাফ বলেন, ইরান কোনো ধরনের হুমকির কাছে মাথা নত করবে না। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, বর্তমান জ্বালানি তেলের দাম উপভোগ করে নেওয়া উচিত, কারণ এই তথাকথিত অবরোধের কারণে ভবিষ্যতে প্রতি গ্যালন পেট্রোলের দাম চার থেকে পাঁচ ডলারে পৌঁছাতে পারে।

এদিকে পৃথক বিবৃতিতে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, ইরানি জলসীমার কাছাকাছি কোনো সামরিক জাহাজ এলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD