ইরানের বন্দরে হামলা হলে ওমান-পারস্য সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না

ইরানের বন্দরগুলো হুমকির মুখে পড়লে পারস্য উপসাগর ও ওমান সাগর অঞ্চলের কোনো বন্দরই নিরাপদ থাকবে না—এমন সতর্কবার্তা দিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারী গার্ড কর্পস (আইআরজিসি)।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হরমুজ প্রণালি অবরুদ্ধ করার ঘোষণার পর এ হুঁশিয়ারি আসে। বিপ্লবী গার্ডের এক মুখপাত্র বলেন, পারস্য উপসাগর ও ওমান সাগরের সব বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যথায় কোনো বন্দরই নিরাপদ থাকবে না।
এ সময় যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘অবৈধ’ ও ‘সামুদ্রিক দস্যুতা’ বলে উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। তেহরানের দাবি, তাদের বিরোধী কোনো দেশের জাহাজ এই রুট ব্যবহার করতে পারবে না।
বিশ্বের মোট জ্বালানির প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়। উপসাগরীয় দেশগুলো তাদের উৎপাদিত তেল ও গ্যাস মূলত এই প্রণালি ব্যবহার করেই রপ্তানি করে থাকে।
বর্তমান পরিস্থিতিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এশিয়ার বিভিন্ন দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। অনেক জায়গায় জ্বালানি সংগ্রহে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে।
বিজ্ঞাপন
সূত্র: সিএনএন








