Logo

মার্কিন অবরোধকে ‘বুড়ো আঙ্গুল’ দেখিয়ে হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল, ২০২৬, ১৩:৫৫
মার্কিন অবরোধকে ‘বুড়ো আঙ্গুল’ দেখিয়ে হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ
ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে টানা ৩৮ দিনের সংঘাত শেষে পাকিস্তান-এর মধ্যস্থতায় শান্তি আলোচনা হলেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালিতে অবরোধ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

ঘোষণার পর ওয়াশিংটন সময় সোমবার রাত থেকে হরমুজ প্রণালি অঞ্চলে কার্যত নিয়ন্ত্রণ জোরদার করে মার্কিন বাহিনী। ট্রাম্প সামাজিক মাধ্যমে সতর্ক করে বলেন, অবরুদ্ধ এলাকায় ইরানের কোনো জাহাজ প্রবেশের চেষ্টা করলে তা ধ্বংস করা হতে পারে।

তবে এই কড়াকড়ির মধ্যেই চীনের একটি তেলবাহী ট্যাংকার প্রণালিটি অতিক্রম করেছে। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ‘রিচ স্টারি’ নামের জাহাজটি অবরোধ শুরুর পর প্রথম হিসেবে উপসাগর ত্যাগ করে।

বিজ্ঞাপন

ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে জাহাজটি এবং এর মালিক প্রতিষ্ঠানকে আগে থেকেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আওতায় রেখেছে। মাঝারি আকারের এই ট্যাংকারে প্রায় আড়াই লাখ ব্যারেল মিথানল বহন করা হচ্ছিল, যা সংযুক্ত আরব আমিরাত-এর হামরিয়াহ বন্দর থেকে তোলা হয়।

এদিকে একই সময়ে ‘মুরলিকিশান’ নামে আরেকটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকারকেও হরমুজ প্রণালির দিকে অগ্রসর হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, জাহাজটি ১৬ এপ্রিল ইরাক থেকে জ্বালানি তেল সংগ্রহ করবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেও এ ধরনের চলাচল অঞ্চলটির জ্বালানি সরবরাহ ও ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD