পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন ইতালির প্রধানমন্ত্রী

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ষোড়শ লিওকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ও অশালীন মন্তব্যকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ট্রাম্পের এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞাপন
মেলোনি বলেন, পবিত্র পোপ সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য নয়। পোপ হলেন ক্যাথলিক চার্চের প্রধান। তিনি শান্তির আহ্বান জানাবেন এবং সব ধরনের যুদ্ধের নিন্দা করবেন—এটাই তো স্বাভাবিক এবং সঠিক।
আরও পড়ুন: ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিতে চায় রাশিয়া
এদিকে ট্রাম্প গতকাল সাংবাদিকদের বলেন, আমরা এমন কোনো পোপকে পছন্দ করি না যিনি বলছেন পারমাণবিক অস্ত্র থাকলেও ঠিক আছে। তিনি এমন একজন মানুষ, যিনি চান আমরা এমন দেশের সঙ্গে হেলাফেলা করি যারা পারমাণবিক অস্ত্র তৈরি করে পুরো বিশ্বকে ধ্বংস করে দেবে।
বিজ্ঞাপন
এছাড়া ট্রাম্প পোপকে ‘দুর্বল’ এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য অনুপযুক্ত হিসেবে অভিহিত করেন।
সূত্র: সিএনএন








