ইসরায়েলকে অস্ত্র দেওয়ায় নিউইয়র্কে বিক্ষোভ, আটক ১০০

নিউইয়র্কের ম্যানহাটনে যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে প্রায় ১০০ জনকে আটক করেছে পুলিশ। ইরান যুদ্ধ এবং ইসরায়েলকে অস্ত্র সহায়তার প্রতিবাদে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে যানবাহন চলাচল বন্ধ করে দেন।
বিজ্ঞাপন
বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেয় ইহুদি ভয়েস ফর পিস। সংগঠনটির দাবি, আটক ব্যক্তিদের মধ্যে হুইসেলব্লোয়ার চেলসি ম্যানিং, অভিনেত্রী হ্যারি নেফ এবং নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য অ্যালেক্স অ্যাভিলেস রয়েছেন।
খবরে বলা হয়, বিক্ষোভকারীরা প্রথমে সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার এবং সিনেটর ক্রিস্টেন গিলিব্র্যান্ড-এর ম্যানহাটন কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করেন।
বিজ্ঞাপন
তাদের অভিযোগ, এসব নেতা লেবাননে ইসরায়েলের হামলা এবং ইরান সংশ্লিষ্ট সংঘাতে পরোক্ষ সমর্থন দিচ্ছেন।
নিরাপত্তা কর্মীরা ভবনে প্রবেশে বাধা দিলে বিক্ষোভকারীরা বাইরে সড়ক অবরোধ করেন। এ সময় তারা ‘মানুষের জন্য অর্থ, বোমার জন্য নয়’—এমন স্লোগান দিতে থাকেন।
পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের আটক করে বাসে করে সরিয়ে নেয়।
বিজ্ঞাপন
সূত্র: আল জাজিরা।








