Logo

ইরানের সঙ্গে বড় সমঝোতা হয়েছে, শিগগিরই চুক্তি হতে পারে : ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন, ২০২৬, ১৩:২৫
ইরানের সঙ্গে বড় সমঝোতা হয়েছে, শিগগিরই চুক্তি হতে পারে : ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে ওয়াশিংটনের বড় একটি সমঝোতা সম্পন্ন হয়েছে এবং এখন শুধু শান্তিচুক্তি স্বাক্ষরের অপেক্ষা। তার মতে, চলতি সপ্তাহের শেষেই এই চুক্তি চূড়ান্ত হতে পারে।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা ইরানের সঙ্গে একটি বড় সমঝোতায় পৌঁছেছি। এটি শান্তিচুক্তির পথে আমাদের এগিয়ে নেবে।”

তিনি আরও বলেন, চুক্তি স্বাক্ষর হলেই হরমুজ প্রণালি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে। তার ভাষায়, খুব শিগগিরই, সম্ভব হলে ইউরোপীয় সময় অনুযায়ী এই সপ্তাহের শেষেই চুক্তি স্বাক্ষর হতে পারে।

বিজ্ঞাপন

ট্রাম্প জানান, প্রস্তাবিত এই চুক্তি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য মিত্র দেশের সঙ্গে আলোচনা হয়েছে।

তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না দেওয়া নিশ্চিত করা। তিনি বলেন, “এই পুরো উদ্যোগের মূল লক্ষ্যই হলো শান্তি চুক্তি নিশ্চিত করা।”

এদিকে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের কৌশলগত খার্গ দ্বীপে হামলার যে নির্দেশ ট্রাম্প দিয়েছিলেন, তা তিনি প্রত্যাহার করেছেন। হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, শান্তিচুক্তির চূড়ান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার জেরে মার্কিন বাহিনী ‘অপারেশন এপিক ফিউরি’ নামের সামরিক অভিযান শুরু করেছিল, যা টানা ৪০ দিন চলার পর যুদ্ধবিরতিতে গড়ায়। ওই যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে বলে দাবি করা হয়।

বিশ্লেষকদের মতে, চলতি বছরের মার্চ থেকে একাধিকবার ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে বলে ট্রাম্প দাবি করলেও এখনো বাস্তবে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি, এনডিটিভি ওয়ার্ল্ড

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD