নয়াদিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ বাংলাদেশি নারীর মৃত্যু

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে। গত বুধবার (১০ জুন) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
বিজ্ঞাপন
জানা যায়, হাউজ রানি বেড অ্যান্ড ব্রেকফাস্ট (বিঅ্যান্ডবি) নামের ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে দিল্লির এআইআইএমএস ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছিল। শরীরের বড় অংশ দগ্ধ হওয়ায় তার অবস্থা সংকটাপন্ন ছিল।
দক্ষিণ দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার অনন্ত মিত্তাল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
গত ৩ জুন হাউজ রানি এলাকার ওই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২১ জনের মৃত্যু হয় এবং আহত ৪৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রোববার আরও একজনের মৃত্যু হয়। সর্বশেষ বুধবার বাংলাদেশি নারীর মৃত্যুর মধ্য দিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।








